শিশুদের চুরি করে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করানোর দাবিতে প্রচারিত ভিডিওটি যোগব্যায়ামের

সম্প্রতি, শিশুদের প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করানোর দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ভিডিওগুলোতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর ফেসবুক পেজ ম্যানশন হতে দেখা যায়।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি শিশুদের চুরি করে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করানোর নয়। প্রকৃতপক্ষে, ভারতে শিশুদের যোগব্যায়াম বা ইয়োগা চর্চার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Aparna Halder’ নামক এক নারীর ফেসবুক ও ইউটিউব অ্যাকাউন্টের সন্ধান পাওয়া যায়। উক্ত অ্যাকাউন্টে একই ধরণের একাধিক (ইউটিউব: ১,২), (ফেসবুক: ১,২) ভিডিওর সন্ধান পাওয়া যায়।

তবে, ভিডিওগুলো বিশ্লেষণে কোথাও শিশু অপহরণ, প্রতিবন্ধী বানানো বা ভিক্ষাবৃত্তির সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। বরং এগুলো শিশুদের উচ্চতা ও মনোযোগ বাড়াতে যোগব্যায়ামের চর্চা করানোর দৃশ্য।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি শিশুদের চুরি করে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করানোর নয়।
সুতরাং, শিশুদের চুরি করে প্রতিবন্ধী বানিয়ে ভিক্ষা করানো হচ্ছে দাবিতে যোগব্যায়াম বা ইয়োগা চর্চার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Aparna Halder: Facebook
- Aparna Haldar shorts story: YouTube
- Cleveland Clinic: Yoga for Kids: Benefits and 17 Poses and Exercises

