সম্প্রতি বাংলাদেশে প্রকাশ্যে এক যুবক কর্তৃক নারীকে যৌন হয়রানির দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে এক ব্যক্তি কর্তৃক বোরকা পরিহিত এক নারীকে যৌন হয়রানির ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Piyush Rai’ নামক এক্স অ্যাকাউন্টে গত ৩০ এপ্রিলে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে যুবক কর্তৃক এক নারীকে নির্জন গলিতে অতর্কিতভাবে আক্রমণ ও যৌন নিপীড়নের ঘটনার দৃশ্য।
পরবর্তীতে অনুসন্ধানে ভারতীয় একাধিক (১, ২, ৩, ৪) সংবাদমাধ্যমে আলোচিত বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়। প্রতিবেদনগুলো বিশ্লেষণে জানা যায়, গত ২৯ এপ্রিলে উত্তর প্রদেশের মোরাদাবাদের মুঘলপুরায় নওশাদ নামক যুবক বোরকা পরিহিত এক নারীকে যৌন হয়রানি করে। আলোচিত ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। ঘটনার একদিন পরই অর্থাৎ গত ৩০ এপ্রিলে অভিযুক্ত নওশাদকে বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার করা হয়েছে। পাল্টা গুলিবর্ষণের সময় অভিযুক্তের পায়ে গুলি লাগে। পুলিশ জানায়, নওশাদ তার অপরাধ স্বীকার করে নিয়েছে এবং বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি আছে।
পাশাপাশি, আলোচিত এই ঘটনায় ‘MORADABAD POLICE’ এর বক্তব্যও খুঁজে পাওয়া যায়।
সুতরাং, ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে যুবক কর্তৃক এক নারীকে নির্জন গলিতে অতর্কিতভাবে আক্রমণ ও যৌন নিপীড়নের ঘটনার ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Piyush Rai: X Post
- DNP India Hindi: Moradabad Viral Video: बुर्के वाली महिला बनी मौलाना का शिकार , देखें कैसे दिनदहाड़े दबोचते हुए की अश्लील हरकत?
- India TV: मुरादाबाद में मौलाना ने की मुस्लिम महिला के साथ अश्लील हरकतें, घिनौनी करतूत CCTV में कैद
- News18: Burqa-Clad Woman Groped In Moradabad, Accused Arrested After Encounter
- News 24: Moradabad Muslim Women CCTV: प्राइवेट पार्ट दबाया, Police ने किया आरोपी का Half Encounter
- MORADABAD POLICE: X Post


