‘মৌলভীর থুতু পানি’ বিতরণে ভিড়—ভারতের ভিডিও বাংলাদেশ দাবি করে অপপ্রচার 

বাংলাদেশে মানুষজন লাইনে দাঁড়িয়ে একজন মৌলবির কাছ থেকে থুতু দেওয়া পানির বোতল নিচ্ছেন দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবির ইন্সটাগ্রাম পোস্ট দেখুন: এখানে এবং এখানে

একই দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং, ভারতের। প্রকৃতপক্ষে, ভিডিওতে থাকা ওই হুজুরের নাম নুরুসসাদাত বায়ার থাঙ্গাল, যিনি ভারতের কেরালার একজন ইসলামিক বক্তা। বিভিন্ন সময়ে মালায়ালাম ভাষায় তার বক্তৃতা ও প্রার্থনার একাধিক ভিডিও ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Caswec’ নামক একটি টিকটক অ্যাকাউন্টে ২০২৫ সালের ২৩ নভেম্বরে প্রকাশিত হুবহু একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর বিস্তারিত বিবরণী এবং ক্যাপশনে এটি ভারতের কেরালার ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পাশাপাশি আরো অনুসন্ধানে ‘4G Media Live’ নামক ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২৭ নভেম্বরে প্রকাশিত একই ব্যক্তির একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওর ক্যাপশনে উক্ত ব্যক্তির নাম নুরুসসাদাত বায়ার থাঙ্গাল হিসেবে উল্লেখ পাওয়া যায় এবং তাকে মালায়ালাম ভাষায় মোনাজাতও করতে দেখা যায়।

এছাড়া, ইউটিউবের একাধিক (, ) ভিডিওতে নুরুসসাদাত বায়ার থাঙ্গালকে মালায়ালাম ভাষায় বক্তৃতা প্রদান ও প্রার্থনা করতে দেখা যায়।

অর্থাৎ, উপরের তথ্য বিশ্লেষণে এটি নিশ্চিতভাবে বলা যায় যে, আলোচিত ভিডিওতে প্রদর্শিত ব্যক্তি বাংলাদেশি নন, বরং তিনি ভারতের কেরালার একজন ইসলামিক বক্তা।

সুতরাং, ভারতীয় ইসলামিক বক্তার ভিডিওকে বাংলাদেশে মানুষজন লাইনে দাঁড়িয়ে একজন মৌলবির কাছ থেকে থুতু দেওয়া পানির বোতল নিচ্ছেন দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: