সম্প্রতি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা দাবিতে একটি তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়নি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি ইন্টারনেট প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যমে নির্বাচন স্থগিত ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনকে ঘিরে বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। এমনকি নির্বাচনকে কেন্দ্র করে হটলাইন, অ্যাপ এবং ওয়েবসাইটও চালু করেছে নির্বাচন কমিশন।
পাশাপাশি, নির্বাচন স্থগিতের ঘোষণা হলে প্রার্থী কিংবা রাজনৈতিক দলগুলো নির্বাচনী জনসভা করতো না। কিন্তু, আজও (০৮ ফেব্রুয়ারি) নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী জনসভা করতে দেখা যাচ্ছে।
সুতরাং, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত ঘোষণার দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Election Commission- Website
- Prothom Alo- ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে নিশ্চিত করার নির্দেশ ইসির
- Jugantor- হটলাইন, অ্যাপ ও ওয়েবসাইট চালু করল ইসি
- Prothom Alo- ঢাকার ৬ স্থানে আজ তারেক রহমানের জনসভা
- Independent Television- নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির


