জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের নির্দেশ দেয়নি হাইকোর্ট, প্রচারিত খবরটি ৫ বছর পুরোনো 

সম্প্রতি, “জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি প্রদর্শনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে হাইকোর্ট কর্তৃক বঙ্গবন্ধুর ছবি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, ২০১৮ সালে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা প্রসঙ্গে যমুনা টেলিভিশনের একটি পুরোনো সংবাদ প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ১৮ আগস্টে “জাতীয় সংসদ অধিবেশন কক্ষে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের নির্দেশ” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ৪২ সেকেন্ড সময়ের দীর্ঘ এই ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

ভিডিওটি পর্যালোচনায় জানা যায়, ঐসময়ে অর্থাৎ ২০১৮ সালে এক রিট আবেদনের শুনানির প্রেক্ষিতে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ারের পেছনের দেয়ালে গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ দেয় হাইকোর্ট।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় মূলধারার একাধিক (, , ) সংবাদ মাধ্যমে আলোচ্য বিষয়ে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনগুলো বিশ্লেষণেও একই তথ্যের উল্লেখ পাওয়া যায়।

অর্থাৎ, বঙ্গবন্ধুর ছবি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রদর্শনের বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশ সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার নয়।

উল্লেখ্য, আজ ১২ মার্চ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন এবং রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করে।

প্রসঙ্গত, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।

সুতরাং, ২০১৮ সালে হাইকোর্ট কর্তৃক বঙ্গবন্ধুর ছবি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রদর্শনের নির্দেশনার বিষয়ে যমুনা টেলিভিশনে প্রচারিত ৫ বছর আগের একটি সংবাদ প্রতিবেদন সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: