আওয়ামী লীগের আন্দোলনে শাহবাগ উত্তাল দাবিতে ০৫ আগস্টের গনঅভ্যুত্থানের সময়কার ভিডিও প্রচার

সম্প্রতি, আওয়ামী লীগের আন্দোলনে শাহবাগ উত্তাল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত দাবি দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আওয়ামী লীগের আন্দোলনে শাহবাগ উত্তাল দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময়কার এনটিভিতে প্রচারিত লাইভ ভিডিওর একটি অংশ সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘NTV News’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৫ আগস্টে প্রকাশিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

আরো অনুসন্ধানে জানা যায়, সরকার পতনের এক দফা দাবিতে সেদিন রাজধানীর যাত্রাবাড়ী, শাহবাগ, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় লাখো মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে এবং শহরের বিভিন্ন স্থান থেকে মিছিলগুলো একত্রিত হয়ে গণভবনের দিকে অগ্রসর হতে থাকে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কোনো আন্দোলনের দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
এছাড়া, সম্প্রতি রাজধানীতে এরূপ কোনো বিক্ষোভ মিছিলের সংবাদ গণমাধ্যম কিংবা কোনো বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে এনটিভি নিউজের একটি ভিডিও প্রতিবেদন সম্প্রতি আওয়ামী লীগের আন্দোলনে শাহবাগ উত্তাল দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- NTV News: শাহবাগে লাখো মানুষ
- Prothom Alo: মিছিল নিয়ে ঢাকার রাস্তায় লাখো মানুষ

