বন্যার মাঝে সন্তানকে আগলে রাখার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো 

অতিভারী বৃষ্টিতে দেশের বেশ কয়েকটি জেলার বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এরই প্রেক্ষিতে “জলাবদ্ধতার মাঝে সন্তানকে বাবার আগলে রাখার চেষ্টা” শিরোনামে দেশে চলমান বন্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন: বিডি২৪রিপোর্ট (আর্কাইভ), বাংলাদেশ টাইমস

একই দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন: এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জলাবদ্ধতার মাঝে সন্তানকে বাবার আগলে রাখার চেষ্টা” শিরোনামে প্রচারিত ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ঘটনায় ধারণ করা ২০২৪ সালের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘সার্ভেয়ার রুবেল খান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৪ আগস্টে একই ভিডিও প্রচার হতে দেখা যায়।

পাশাপাশি, উক্ত অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে ২০২৪ সালের ২৫ আগস্টে একই শিশুর আরেকটি ভিডিওর অস্তিত্ব লক্ষ্য করা যায়।

অর্থাৎ, এটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনায় ধারণ করা একটি ভিডিওকে “জলাবদ্ধতার মাঝে সন্তানকে বাবার আগলে রাখার চেষ্টা” দাবিতে গণমাধ্যমসহ ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: