বিএনপির অফিসে আগুনের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়, ২০২৫ সালের

সম্প্রতি, বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা – দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির অফিসে আগুনের ঘটনাটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ২০২৫ সালের ১৭ই মে সংগঠনটির পদবঞ্চিতরা শহরের বিএনপি কার্যালয়ে আগুন দেয়। এটি সেই ঘটনারই দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ১৭ মে প্রচারিত ‘কুমিল্লায় পদবঞ্চিত ছাত্রদল নেতাদের বিক্ষোভ, দলীয় কার্যালয়ে আগুন | Comilla | Chatradol | Jamuna TV’ ক্যাপশনের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উল্লেখ্য, পূর্বেও একই ভিডিও ব্যবহার করে কুমিল্লায় বিএনপি অফিসে এনসিপি ও জামায়াত-শিবির আগুন দিয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিলো। সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

কুমিল্লায় বিএনপির কার্যালয়ে এনসিপি ও জামায়াতের আগুন দেওয়ার দাবিটি গুজব

Share: