প্রধানমন্ত্রী তারেক রহমানের সাধারণ মানুষের কথা শোনার দৃশ্য দাবিতে নির্বাচনের পূর্বের ভিডিও প্রচার

সম্প্রতি, “প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কাছে ছুটে এসে কি সমস্যা তা নিজেই শুনতেছে” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ, দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তারেক রহমান প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে ছুটে এসে সমস্যার কথা শুনছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বরং, এটি তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পূর্বে ধারণ করা একটি ভিডিওর দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Nagorik TV’ এর ইউটিউব চ্যানেলে গত ২১ জানুয়ারিতে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওর বিবরণী থেকে জানা যায়, এটি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার মুহূর্তে ধারণ করা দৃশ্য।

এছাড়া, দৈনিক কালবেলার ওয়েবসাইটে গত ২১ জানুয়ারিতে একই ছবি ব্যবহারে আলোচিত বিষয়ে সংবাদ প্রতিবেদন প্রচার হতে দেখা যায়। উক্ত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যাচ্ছে।
অর্থাৎ, এটি তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পূর্বে ধারণ করা একটি ভিডিওর দৃশ্য।
সুতরাং, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে তারেক রহমান প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে ছুটে এসে সমস্যার কথা শুনছে দাবিতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পূর্বের একটি ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

