নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের সাম্প্রতিক সাক্ষাৎ দাবিতে ২০২৪ সালের পুরোনো ছবি প্রচার 

সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও তার পরিবারের সঙ্গে সাক্ষাতের মূহুর্তের দৃশ্য দাবিতে দুইটি ছবি সংযুক্ত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

অনুরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ইন্দিরা গান্ধী ও তার পরিবারের সাক্ষাৎ দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থানকালীন সময়ে শেখ হাসিনার সঙ্গে ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সাক্ষাৎ করেন। সেই সময়ে ধারণ করা ছবিকেই সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

প্রথম ছবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডের ওয়েবসাইটে ২০২৪ সালের ১০ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২৪ সালের ১০ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে অবস্থান করছিলেন শেখ হাসিনা। ঐসময়ে ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

দ্বিতীয় ছবি যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ১০ জুনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে ব্যবহৃত ছবির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টের দ্বিতীয় ছবির মিল রয়েছে। এই পোস্টটির ক্যাপশন থেকেও একই তথ্য জানা যাচ্ছে।

এছাড়া, আলোচিত এই সাক্ষাতের বিষয়ে দেশিয় একাধিক (, , ) সংবাদমাধ্যমে সেসময়ের প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, এটি শেখ হাসিনার সঙ্গে ইন্দিরা গান্ধী ও তার পরিবারের সাম্প্রতিক কোনো সাক্ষাতের দৃশ্য নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২৪ সালে ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে ইন্দিরা গান্ধী ও তার পরিবারের সাক্ষাতের সময়ে ধারণকৃত ছবিকে সাম্প্রতিক সময়ের সাক্ষাৎ দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: