প্রবাসীর স্ত্রী নিয়ে ইউনিয়ন জামায়াতের আমীর উধাও দাবিতে আমার দেশের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ইউনিয়ন জামায়াতের আমির” শিরোনামে দৈনিক আমার দেশ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘প্রবাসীর স্ত্রী নিয়ে উধাও ইউনিয়ন জামায়াতের আমির’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১২ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আমার দেশ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে ‘Abrarul Haque Asif’ নামক ফেসবুক পেজে ২০২৩ সালের ১৫ নভেম্বরে প্রচারিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত পুরুষের চেহারার মিল রয়েছে। তবে, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে জড়িত নন বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন।

সুতরাং, প্রবাসীর স্ত্রী নিয়ে ইউনিয়ন জামায়াতের আমির উধাও দাবিতে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh: Facebook Page
- Daily Amar Desh: Website
- Daily Amar Desh: Youtube
- Abrarul Haque Asif: Facebook Post
- Abrarul Haque Asif: Facebook Post
- Rumor Scanner’s Analysis

