রাজবাড়ীতে যুবলীগ নেতাকে নির্যাতন দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, “রাজবাড়ী যুবলীগ নেতা শাহা পরানকে নি’র্মম নির্যা’তনের দৃশ্য” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশের নয় এবং এর সাথে যুবলীগের কোনো নেতাকে নির্যাতনেরও সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে সিডকুল থানা এলাকায় ঘটা একটি ঘটনার ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘PARAH’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ জুনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। 

Comparison: Rumor Scanner

ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, এটি উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশনাবাদ এলাকায় ঘটা ঘটনার দৃশ্য।

এছাড়া, ‘Pawan Yogi’ নামক একটি ফেসবুক পেজে গত ২৫ জুনে একই ভিডিও প্রচার হতে দেখা যায়। উক্ত ভিডিওর ক্যাপশনেও এটি ভারতের উত্তরাখণ্ডের ঘটনা এবং ওম শান্তি ধাম কলোনির বাসিন্দাদের ওপর হামলার দৃশ্য বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, আলোচিত বিষয়ে অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ভারতীয় একাধিক (, ) পোর্টালে প্রকাশিত খবর খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনগুলো বিশ্লেষণে জানা যায়, গত ০৯ জুনে উত্তরাখণ্ডের হরিদ্বারের রোশনাবাদে ওম শান্তি ধাম কলোনির বাসিন্দাদের ওপর একটি দল লাঠি, ডান্ডা ও ধারালো অস্ত্র নিয়ে প্রাণঘাতী হামলা চালায়, যাতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ ধারাবাহিক অভিযানে কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং বাকি পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনা বাংলাদেশের নয়।

সুতরাং, ভারতের ঘটনার ভিডিওকে বাংলাদেশের রাজবাড়ীতে যুবলীগ নেতাকে নির্যাতনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: