সম্প্রতি,রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির রুম থেকে পুলিশের লুট হওয়া অ:/স্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে ,এখানে,এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির রুম থেকে পুুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারের দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, এই দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি ২০২৪ সালের আগস্টে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানায় লুট হওয়া অস্ত্র সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করার পুরোনো ঘটনার।
এই বিষয়ে অনুসন্ধানে দৈনিক ইনকিলাব পত্রিকার লৌহজং প্রতিনিধি শওকত হোসেনের ফেসবুক প্রোফাইলে গত ১৮ আগস্ট প্রকাশিত একটি পোস্টে একই ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভিডিওটি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানায় লুট হওয়া অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করে থানায় হস্তান্তরের দৃশ্য।
একই তথ্য একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও (১,২,৩) উঠে এসেছে।
উল্লেখ্য, পূর্বেও একই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছিল। সেসময় দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করে রিউমর স্ক্যানার ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
রাবির লতিফ হল শাখা ছাত্রদল ও শিবির সভাপতির রুম থেকে অস্ত্র উদ্ধারের দাবিগুলো ভুয়া


