খুলনায় বিদেশি পিস্তলসহ আটক নারীকে বিএনপি ও জামায়াত কর্মী দাবিতে অপপ্রচার 

চলতি বছরের মার্চ মাসে খুলনায় পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনে তল্লাশি চালিয়ে পিস্তল-গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরই প্রেক্ষিতে গ্রেফতার হওয়া নারীকে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে ভিন্ন ভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত নারীকে জামায়াতে ইসলামীর কর্মী দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে

থ্রেডসে প্রচারিত দাবি দেখুন: এখানে

উক্ত নারীকে বিএনপির কর্মী দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে এবং এখানে

ইন্সটাগ্রামে প্রচারিত দাবি দেখুন: এখানে

থ্রেডসে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, খুলনায় বিদেশি পিস্তলসহ আটক নারী বিএনপি কিংবা জামায়াতের কর্মী নয়। প্রকৃতপক্ষে, কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। উল্লেখ্য, অস্ত্রসহ আটক হওয়া নারীর নামে এর আগেও মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Pohela News’ নামক ফেসবুক পেজে গত ৭ মার্চে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি খুলনায় ৫টি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটকের ঘটনার ভিডিও।

এ বিষয়ে আরো অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশিয় একাধিক (, , , ) সংবাদ মাধ্যমে আলোচিত বিষয়ে খবর প্রচার হতে দেখা যায়। উক্ত প্রতিবেদনগুলো পর্যালোচনায় জানা যায়, গত ০৭ মার্চে খুলনা মহানগরীর লবণচডরা থানাধীন নিজখামার এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে ওই নারীকে আটক করা হয়। অস্ত্রসহ আটক নারীর নাম সুরাইয়া পারভীন সুমী এবং তিনি সাতক্ষীরা জেলার সদর থানাধীন বাটকেখালী এলাকার মৃত আশারাফ উদ্দীনের মেয়ে। এছাড়া, ঐ নারীর নামে এর আগেও মাদক মামলা রয়েছে বলে জানা যায়। তবে, প্রতিবেদনগুলোতে উক্ত নারীর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য উল্লেখ করা হয়নি।

পরবর্তীতে, ঐ নারীর বিষয়ে বিস্তারিত জানতে কেএমপি খুলনার লবণচরা থানায় যোগাযোগ করে রিউমর স্ক্যানার। ঐ মহিলার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই এবং বর্তমানে তিনি কারাগারে আছেন বলে দায়িত্বরত পুলিশ অফিসার নিশ্চিত করেন।

সুতরাং, খুলনায় বিদেশি পিস্তলসহ আটক নারীকে বিএনপি এবং জামায়াতের কর্মী বলে যে দাবি করা হয়েছে তা মিথ্যা।

তথ্যসূত্র

Share: