ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দাবিতে ডিজিটাল জালিয়াতি ফেসবুকে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গত ৬ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হয়েছে। এরই প্রেক্ষিতে, ঢাবি ‘সি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা ইউনিট) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার কৃতিত্ব দাবি করে দুইটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

একটি পোস্টে দাবি করা হয়, ‘‎‎‎ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ ‘C’ ইউনিট এর প্রশ্নের কিছু অংশ ফ্রি তে দিলাম পরীক্ষার পর এসে মিলিয়ে নিয়ো। পরীক্ষা শুরু হওয়ার ১১ ঘন্টা আগে দিলাম এইটুকু ই প্রমাণের জন্য যথেষ্ট।

যাদের মেডিকেল,ঢাকা ও খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন লাগবে তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করো।’ অপর পোস্টে দাবি করা হয়, ‘‎আজকে অনুষ্ঠিত ঢাবি সি ইউনিট পরীক্ষার প্রশ্ন আমাদের হাতে আসছে,পরীক্ষার ১২ ঘন্টা আগে প্রশ্নের কিছু অংশ ফ্রি তে দেওয়া হলো।এই টুকুই প্রমাণের জন্য যথেষ্ট । যারা টাকার বিনিময়ে সম্পূর্ণ প্রশ্ন সংগ্রহ করতে চাও তারা দ্রুত ইনবক্সে যোগাযোগ করতে পারো। ঢাকা,গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫ এর ১০০% অরজিনাল প্রশ্ন নিতে চাইলে ইনবক্সে যোগাযোগ করো। ধন্যবাদ সবাইকে।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ (‘সি’/‘গ’ ইউনিট) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে দাবিতে ফেসবুকে পরীক্ষার আগে প্রশ্নপত্র পোস্টের দাবি সত্য নয় বরং, পরীক্ষার পরবর্তী সময়ে উক্ত প্রশ্নপত্র পূর্বের পোস্টে যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে থাকা প্রশ্নপত্রটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ (‘সি’/‘গ’ ইউনিট) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র

‘Masud Azhar Reduan’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখা যায়, উক্ত পোস্টটি সর্বপ্রথম কিছু না লিখে ৫ ডিসেম্বর রাত ১১টা ২১ মিনিটে পোস্ট করা হয়।

পরবর্তীতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ (‘সি’/‘গ’ ইউনিট) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৬ ডিসেম্বর দুপুর ১টা ৩ মিনিটে পোস্টটি সম্পাদনা করে এই পরীক্ষার সি ইউনিটের প্রশ্নপত্রের ছবি জুড়ে দেওয়া হয়।

এদিকে, ‘Arhan Mahmud’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত পোস্টের এডিট হিস্টোরি যাচাই করে দেখা যায়, উক্ত পোস্টটি সর্বপ্রথম কিছু না লিখে ৫ ডিসেম্বর রাত ১১টা ৪৮ মিনিটে পোস্ট করা হয়।

পরবর্তীতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ (‘সি’/‘গ’ ইউনিট) প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৬ ডিসেম্বর দুপুর ১২টা ৫৬ মিনিটে পোস্টটি সম্পাদনা করে এই পরীক্ষার সি ইউনিটের প্রশ্নপত্রের ছবি জুড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা হয়।

অর্থাৎ, ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার পূর্বে করা ফেসবুক পোস্ট সম্পাদনা করে সেখানে ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিট এর পরীক্ষার প্রশ্ন পত্রের ছবি যুক্ত করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিষয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিটের’ প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্টগুলো মিথ্যা এবং প্রতারণামূলক।

তথ্যসূত্র

  • Joykoly – জয়কলি – Facebook Post
  • Rumor Scanner’s analysis
Share: