শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত 

গত বছরের ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়। সম্প্রতি ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ করেছে’ শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে৷

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ দাবিতে প্রচারিত ভিডিওটি আসল নয় বরং, পৃথক দুটি ভিডিও ও অডিওকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় একত্রিত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷

এ বিষয়ে অনুসন্ধানে Shakil Ahmed নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৭ নভেম্বর প্রকাশিত পোস্টে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির আংশিক মিল রয়েছে৷

উক্ত ভিডিও ও আলোচিত ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিও দুটির বিষয়বস্তু ও পারিপার্শ্বিকতার মধ্যে মিল রয়েছে৷ ফেসবুকে খুঁজে পাওয়া ২০২৪ সালের ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাঁথিয়া উপজেলা শাখার বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের চিত্র৷ উক্ত ভিডিওতে থাকা ব্যক্তিবর্গ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা সম্বলিত সাইনবোর্ড ও অন্যান্য পারিপার্শ্বিকতার সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে৷ অর্থাৎ, এই দুটি ভিডিও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাঁথিয়া উপজেলা শাখার বিএনপির অবৈধ কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের৷

অতঃপর, ভিডিওগুলোতে থাকা অডিও পর্যবেক্ষণে দেখা যায় যে, ২০২৪ সালের ভিডিওর অডিও থেকে আলোচিত ভিডিওটির অডিও ভিন্ন।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির অডিওতে থাকা তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Shuvo Mondal নামক ফেসবুক অ্যাকাউন্টে গত ০৯ জানুয়ারিতে প্রকাশিত একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। উক্ত ভিডিওটিতেও হুবহু একই অডিওটি শোনা যায়। অর্থাৎ, প্রচারিত ভিডিওটিতে সংযুক্ত অডিওটি ভিন্ন কোনো এক উৎস থেকে নিয়ে প্রচারিত ভিডিওটিতে প্রতিস্থাপন করে সংযুক্ত করা হয়েছে।

উপরিউক্ত তথ্যাদির ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ফুটেজটি সাম্প্রতিক সময়ের নয়, এটি ২০২৪ সালের একটি ভিডিও থেকে সংগ্রহ করা হয়েছে এবং অডিওটি ভিন্ন কোনো একটি উৎস থেকে সংগ্রহ করা হয়েছে

সুতরাং, সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে শপথ গ্রহণ করার দৃশ্য দাবিতে ২০২৪ সালের একটি সমাবেশের ভিডিওতে ভিন্ন একটি উৎসের অডিও দিয়ে প্রতিস্থাপন করে তৈরি ভিডিও প্রচার করা হয়েছে; যা সম্পাদিত৷

তথ্যসূত্র

Share: