৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ নিয়ে হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত দুই মন্তব্যই ভুয়া

সম্প্রতি, স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ছবি সংযুক্ত করে তৈরি দুইটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। একটিতে দাবি করা হয়েছে যে তিনি বলেছেন, ‘৭ই মার্চের ভাষন একচুয়ালি জিয়াউর রহমান দিয়েছিলো। সেটা এডিট করে শেখ মুজিবুর রহমানের নামে চালানো হয়েছে’। অন্যটিতে দাবি করা হয়েছে যে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধে আমি কখনোই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলিনি। আমি বলতাম জয় জিয়া, জয় বাংলাদেশ।’
১ম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
২য় দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাফিজ উদ্দিন আহমদ আলোচিত মন্তব্য দু’টি করেননি। প্রকৃতপক্ষে, স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
তথ্য যাচাই ১
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ জুলাই প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে।
‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
তথ্য যাচাই ২
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ১১ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ৭ মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধ নিয়ে হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত দুই মন্তব্যের দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Gupto Television: Facebook Post
- দৈনিক মোল্লার দেশ: Facebook Post

