চট্টগ্রামে জামায়াতের সমাবেশ দাবিতে বিএনপির নির্বাচনী জনসভার ছবি প্রচার

সম্প্রতি ‘চট্টগ্রাম জামাত ইসলামের সমাবেশে মানুষের ঢল’ ক্যাপশনে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সমাবেশের দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, গত ২৫ জানুয়ারি চট্টগ্রামে বিএনপির নির্বাচনী জনসভার ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি এর ফেসবুক পেজে গত ২৫ জানুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সংযুক্ত দুটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিগুলোর সাদৃশ্য রয়েছে।

উক্ত পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অংশগ্রহণে দলটির নির্বাচনী জনসভা আয়োজিত হয়। উল্লিখিত ছবিগুলো উক্ত আয়োজনের দৃশ্য।
পরবর্তীতে, একই দিনে বিএনপির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ২৫ জানুয়ারি প্রকাশিত উক্ত জনসভার একটি সরাসরি সম্প্রচারের ভিডিও ফুটেজেও একই ধরণের দৃশ্য দেখতে পাওয়া যায়। বিএনপির উক্ত জনসভার বিষয়ে একাধিক গণমাধ্যমে (১, ২) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে কেন্দ্রীয়ভাবে জামায়াতে ইসলামীর কোনো সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। তবে, একাধিক গণমাধ্যম (১, ২) সূত্রে জানা যায়, আগামী ০২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচনী সফরে চট্টগ্রামে যাবেন।
সুতরাং, চট্টগ্রাম জামায়াতের ইসলামীর সমাবেশের দৃশ্য দাবিতে বিএনপির নির্বাচনী জনসভার ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Bangladesh Nationalist Party-BNP – Facebook Post
- Bangladesh Nationalist Party-BNP – চট্টগ্রামে বিএনপি’র নির্বাচনী সমাবেশ | তারেক রহমান
- বাংলাদেশ প্রতিদিন – Tarique pledges strict law enforcement, anti-corruption measures
- The Daily Star – Tarique vows tough action against corruption, lawlessness if voted to power

