ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তার দৃশ্য দাবিতে চট্টগ্রামের ভিন্ন ঘটনার পুরোনো ছবি প্রচার 

২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এরই প্রেক্ষিতে, ‘১০ঃ৩৮ ভূমিকম্প কত ভয়ংকর হয়েছে তা দেখে অনুমান করা যায়।’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিটি বাংলাদেশের ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দৃশ্যের নয়। প্রকৃতপক্ষে, গত আগস্টে চট্টগ্রামে কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কালভার্ট ভেঙে যাওয়ার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে নয়া দিগন্তের ওয়েবসাইটে গত আগস্টে ‘চট্টগ্রামে পানির তোড়ে কালভার্ট ভেঙে দুই ভাগ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামে টানা বর্ষণে পানির তোড়ে ৪৫ বছর আগে নগরীর স্টারশিপ এলাকার বায়েজিদ বোস্তামি সড়কে শীতলঝর্ণা খালের ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়ে। এটি সেই ভেঙে পড়া কালভার্টের ছবি।

এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ (, , ) প্রকাশ করে।

অর্থাৎ, ছবিটি ২১ নভেম্বর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির দৃশ্য নয়।

সুতরাং, গত আগস্টে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে ভেঙে যাওয়া কালভার্টের ছবিকে ২১ নভেম্বরের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাস্তার ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: