ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সমর্থনের ভিডিওটি ডিপফেক

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেয়া এক বিশেষ টেলিফোন সাক্ষাৎকার থেকে জানা যায়, ২০২৪ এর গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে, যেখানে দেখা ডোনাল্ড ট্রাম্প বলছেন ‘Sheikh Hasina will visit Bangladesh in December’।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পোস্টার হাতে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সমর্থন দাবিতে প্রচারিত ভিডিওটি আসল ভিডিও নয়, বরং, ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি ভুয়া ভিডিওকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিটি আসল হওয়ার সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। ভিডিওটি পর্যবেক্ষণ করলে ট্রাম্পের অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে তৈরি কনটেন্টে দেখা যায়।

পরবর্তীতে, হাইভ মডারেশন নামের এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মের সাহায্যে আলোচিত ভিডিওটি যাচাই করলে এটি এআই দিয়ে তৈরি বক্তব্য হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে জানা যায়।

এ বিষয়ে আরও অনুসন্ধানে, ১৭ অক্টোবর ২০২৪ এ বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (যুক্তরাষ্ট্রের সংসদ ভবনে) ঘটে যাওয়া সহিংস হামলার দিনটিকে ‘ভালোবাসার দিন’ (Day of Love) বলে অভিহিত করেছেন। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে ফ্লোরিডায় আয়োজিত একটি নির্বাচনী অনুষ্ঠানে এক ভোটার এ বিষয়ে প্রশ্ন করলে তিনি এই মন্তব্য করেন। ছবিটির সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের উল্লেখযোগ্য মিল লক্ষ্য করা যায়।

অর্থাৎ, এই ছবিটি ব্যবহার করে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে। ।

সুতরাং, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সমর্থনের ভিডিওটি ডিপফেক প্রযুক্তিতে তৈরি।

তথ্যসূত্র

Share: