সম্প্রতি টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে তিনি বলেছেন, ‘জামাতের আমীর এবং আমি -উভয়ই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। জামাতের কোনো আয়োজনে যেতে হলে লুকিয়ে যাওয়ার কিছু নেই। জামাত একটি ইসলামিক রাজনৈতিক দল, যে কেউ সেখানে যেতে পারে।’।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দীপ্তি চৌধুরী আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়া, দীপ্তি চৌধুরীর ফেসবুক প্রোফাইল পর্যালোচনাতেও এ ধরনের কোনো মন্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘Daily Mollar Desh’ নামের একটি ফেসবুক পেজে গত ২৩ জানুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘Daily Mollar Desh’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির আমীরকে জড়িয়ে দীপ্তি চৌধুরীর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Mollar Desh – Facebook Post
- Dipty Chowdhury – Facebook Profile
- Rumor Scanner’s analysis


