সম্প্রতি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হামলার শিকার হয়েছেন শীর্ষক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
একই ভিডিও দেখুন ইনস্টাগ্রাম, এক্সে।
একই দাবিতে ভারতীয় অ্যাকাউন্টের পোস্ট দেখুন এক্সে।
একই দাবিতে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন দেখুন নিউজ বর্তমান (ইউটিউব), কলকাতা ২৪*৭।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার হামলার শিকার হয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভিন্ন ব্যক্তির ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য সূত্রগুলোয় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সম্প্রতি হামলার শিকার হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে গত ৩০ সেপ্টেম্বর Fazal Sheikh নামের একটি ফেইসবুক প্রোফাইলে ভিডিওটির পরিষ্কার একটি ভার্সন পাওয়া যায়। জনাব ফজল ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “এই হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের অবস্থা হাইওয়ে রোডের মাঝে চলছে মারামারি এটা দেখে আমরা কি শিখব।“

অর্থাৎ, ভিডিওতে দাবি করা হয়নি যে এটি প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের ভিডিও।
পরবর্তীতে ভিডিওতে থাকা ব্যক্তি এবং আবুল কালাম আজাদ মজুমদারের চেহারার তুলনা করে স্পষ্টতই দুজন ভিন্ন ব্যক্তি বলে নিশ্চিত হয় রিউমর স্ক্যানার।

সুতরাং, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ হামলার শিকার হয়েছেন দাবিতে ভিন্ন ব্যক্তির ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Fazal Sheikh: Facebook Video


