মেট্রোরেলে যুগলের অন্তরঙ্গ মুহূর্তের এই ভিডিওটি বাংলাদেশের নয়, যুক্তরাষ্ট্রের 

সম্প্রতি ‘ঢাকা মেট্ৰোরেলে তরুন তরুণীর অ’ন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল!!’ ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মেট্রোরেলে তরুণ যুগলের অন্তরঙ্গ মুহূর্তের ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। প্রকৃতপক্ষে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সাবওয়ে মেট্রোরেলের ভেতরের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ভিত্তিক ট্যাবলয়েড সংবাদমাধ্যম New York Post এর ওয়েবসাইটে ২০২৫ সালের ০৪ জানুয়ারি ‘Viral video seemingly shows couple getting freaky on NYC subway: ‘Allah’s so disappointed!’’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সংযুক্ত ভিডিওর ঘটনাটি নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ট্রেনে ঘটেছে। ট্রেনের আরেকজন যাত্রী উক্ত যুগলের অন্তরঙ্গ মুহূর্তটির ভিডিওচিত্র ধারণ করে যা পরবর্তীতে ইন্টারনেটে ভাইরাল হয়।

উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটিতে একটি ভিন্ন অডিও ক্লিপ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে৷

পরবর্তীতে, এ বিষয়ে একই তারিখে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েব পোর্টাল AOL এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওর ঘটনাটি বাংলাদেশে ঘটেনি।

সুতরাং, ঢাকা মেট্রোরেলে যুগলের অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দাবিতে নিউ ইয়র্ক সাবওয়ে ট্রেনের ঘটনার ভিডিও প্রচার করা হয়েছে; যা মিথ্যা৷

তথ্যসূত্র

Share: