সম্প্রতি, ‘খুনির শাউয়ার শক্তি কত আমি দেখতে চাই শাহবাগ থেকেই আদায় হবে: জুম’ শীর্ষক মন্তব্য ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা করেছেন দাবিতে ঢাকা পোস্টের ডিজাইন ও লোগো সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘খুনির শাউয়ার শক্তি কত আমি দেখতে চাই শাহবাগ থেকেই আদায় হবে: জুমা’ শীর্ষক শিরোনামে ঢাকা পোস্ট কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং ফাতিমা তাসনিম জুমাও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ঢাকা পোস্টের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৬ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা পোস্টের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলেও এবং ফাতিমা তাসনিম জুমার ফেসবুক অ্যাকাউন্টেও এসংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, ঢাকা পোস্টের ফেসবুক পেজ থেকে গত ২৬ ডিসেম্বর ফাতিমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে ‘খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়।
ঢাকা পোস্টের মূল ফটোকার্ডটিতে ‘খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘‘খুনির শাউয়ার শক্তি কত আমি দেখতে চাই শাহবাগ থেকেই আদায় হবে: জুম’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। তাছাড়া, ঢাকা পোস্টের প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, ঢাকা পোস্টের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
উক্ত ফটোকার্ড সংবলিত পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সমর্থক জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এসময় শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা। প্রশ্ন তুলে তিনি বলেন, রাষ্ট্রের নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং স্থিতিশীলতা রক্ষার কাজ যদি নাগরিক সংগঠনকেই করতে হয়, তবে জনগণের টাকায় এমন সরকারকে টিকিয়ে রাখার যুক্তি কোথায়?…
জুমা বলেন, শাহবাগ সাক্ষী থাকুক— যতক্ষণ পর্যন্ত শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিচার না হবে, আমরা রাজপথ ছাড়ব না। ইনসাফ না পাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব। শহীদ উসমান হাদি হত্যার বিচার এই বাংলার জমিনেই হবে। এই বিচার শাহবাগ থেকেই আদায় হবে।
সুতরাং, ফাতিমা তাসনিম জুমাকে উদ্ধৃত করে ‘খুনির শাউয়ার শক্তি কত আমি দেখতে চাই শাহবাগ থেকেই আদায় হবে: জুমা’ শিরোনামে ঢাকা পোস্টের নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Dhaka Post- Facebook Page
- Dhaka Post- Website
- Dhaka Post- Youtube Channel
- Fatima Tasnim Zuma- Facebook Account
- Dhaka Post- Facebook Post
- Dhaka Post- খুনি যত শক্তিশালী হোক, বিচার শাহবাগ থেকেই আদায় হবে: জুমা


