‘বিএনপি ক্ষমতায় আসায় দেশের মানুষের এখন আর না খেয়ে থাকে না’ শীর্ষক মন্তব্য করেননি নুরুল হক নুর 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে নুর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আসায় দেশের মানুষের এখন আর না খেয়ে থাকে না।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপি ক্ষমতায় আসায় দেশের মানুষের এখন আর না খেয়ে থাকে না’ শীর্ষক মন্তব্য করেননি নুরুল হক নুর। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যাঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হ‌ওয়া দাবিটিকে নুরের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৮ ফেব্রুয়ারি ‘সময় নিউজ | ২৪ ঘন্টাই খবর’ নামের একটি ফেসবুক গ্রুপে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘This page publishes viral and trending topics in an entertainment news format.’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়(,,)। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, নুরুল হক নুর ‘বিএনপি ক্ষমতায় আসায় দেশের মানুষের এখন আর না খেয়ে থাকে না’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: