বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ইস্যুতে গণমাধ্যমে ভুল ছবি ও তথ্য

আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পৃথক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়। এরই প্রেক্ষিতে পরবর্তীতে নানা গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়। এসময় নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবি দাবিতে একটি ছবিও সংযুক্ত করে প্রচার করা হয়।

গণমাধ্যমে প্রচারিত এরূপ প্রতিবেদন: একাত্তর টিভি, ইনডিপেনডেন্ট টিভি (ফেসবুক), বাংলাদেশ টেলিভিশন (ফেসবুক), এসএ টিভি (ফেসবুক), ইত্তেফাক, ইনকিলাব, ঢাকা প্রকাশ (ফেসবুক), বার্তা বাজার, নিউজবাংলা২৪, নয়া শতাব্দী (ফেসবুক), ঢাকা টাইমস, সময়ের আলো, বিডি টুডে, বাহান্ন নিউজ, সোনালী নিউজ, সংবাদ, বিবার্তা২৪, ডেল্টা টাইমস, নিউজনাউ২৪, সবার দেশ, ভিওডি বাংলা, খোলা কাগজ, জনতার কণ্ঠ, কালের সমাজ, সিএনআই, উত্তরাধিকার৭১ নিউজ, টেকজুম ডটটিভি, দৈনিক পুনরুত্থান, প্রতিচ্ছবি, ক্যাম্পাস২৪, দোয়া নিউজ, দৈনিকবার্তা, আমার বাঙলা, রাইজিং কুমিল্লা, সাবাহ, স্টক বাংলাদেশ

গণমাধ্যমের ই-পেপার সংস্করণে প্রচারিত এরূপ প্রতিবেদন : এখানে

উক্ত ছবির সংযুক্তিসহ আরো কতিপয় গণমাধ্যমে সংবাদ প্রচার করে পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয় বা মুছে ফেলা হয়। এমন গণমাধ্যম : এখন টিভি, দেশ টিভি, চ্যানেল২৪ (ইউটিউব), দেশ রূপান্তর, ঢাকা মেইল, খবরের কাগজ, বার্তা২৪, সময়ের কণ্ঠস্বর।

এছাড়াও, নানা গণমাধ্যমে দাবি করা হয়, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান।

এরূপ দাবিতে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন: ডিবিসি নিউজ, বাংলাভিশন, একুশে টিভি, ঢাকা টুডে, অর্থসূচক, জুম বাংলা, নিউজজি২৪, কর্পোরেট সংবাদ, বাংলাবাজার পত্রিকা, রেডিও বার্তা, ম্যাংগো টিভি

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবি দাবিতে উপরোল্লিখিত প্রতিবেদনগুলোতে সংযুক্ত করা ছবি বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের নয়। প্রকৃতপক্ষে ছবিটি মো. মোস্তাকুর রহমান নামে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে থাকা ভিন্ন আরেক ব্যক্তির। এছাড়াও, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান এর আগে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে থাকার দাবিটিও সঠিক নয়।

এ বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেজে ২৬ ফেব্রুয়ারিতে নতুন গভর্নরের যোগদান বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাওয়া যায়। এতে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবিরও সংযুক্তি পাওয়া যায়। উক্ত ছবির সাথে উপরোল্লিখিত গণমাধ্যমে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবি দাবিতে সংযুক্ত ছবির তুলনা করলে দু’জন ভিন্ন ব্যক্তি বলে স্পষ্টভাবে বোঝা যায়। এছাড়াও, অনুসন্ধানে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের লিংকডইন প্রোফাইলও খুঁজে পাওয়া যায়। তাতেও বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে থাকা ব্যক্তির ছবি পাওয়া যায়।

পরবর্তী অনুসন্ধানে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবি দাবিতে গণমাধ্যমে প্রচারিত ছবির ব্যক্তির বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তার ছবি পাওয়া যায়। তাতে তার নামও মো. মোস্তাকুর রহমান বলা হয় এবং তিনি বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক বলা হয়েছে। এছাড়াও, মূলধারার গণমাধ্যম ‘সমকাল’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ মে তারিখে প্রকাশিত একটি প্রতিবেদনে সম্প্রতি গণমাধ্যমে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবি দাবিতে প্রচারিত ব্যক্তির ছবি পাওয়া যায়। সমকালের সেসময়ের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের পরিচালক হয়েছেন মো. মোস্তাকুর রহমান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।…মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে বিবিএ, এমবিএ শেষ করে ১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।’

এছাড়াও, কতিপয় গণমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। কিন্তু, নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের নিয়োগ ও পরিচিতি বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এরূপ কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের লিংকডইন প্রোফাইলেও এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে ছিলেন এরূপ কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।

এসব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে স্পষ্ট যে, প্রকৃতপক্ষে মো. মোস্তাকুর রহমান নামে বাংলাদেশ ব্যাংকে আরেকজন পরিচালক আছেন যিনি ২০২৪ সালে পদোন্নতি পান। কতিপয় গণমাধ্যমে সেই মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান ধরে পরিচালক সংক্রান্ত এই তথ্য প্রচার করা হয়েছে। অপরদিকে নতুন গভর্নর হওয়া মো. মোস্তাকুর রহমান এর আগে কখনোই বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে ছিলেন না। তিনি বরং ব্যবসায়ী এবং ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন।

সুতরাং, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমানের ছবি দাবিতে মো. মোস্তাকুর রহমান নামে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে থাকা ভিন্ন আরেক ব্যক্তির ছবি এবং ভিন্ন ব্যক্তির পদোন্নতি সংক্রান্ত তথ্য নতুন গভর্নরের হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: