জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য, হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সহধর্মিণী দিলারা হাফিজ ২৮ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরই প্রেক্ষিতে দিলারা হাফিজের ছবি দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত ছবি সংবলিত গণমাধ্যমের সংবাদ দেখুন বাংলাভিশন।
উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজের নয়। প্রকৃতপক্ষে, দিলারা হাফিজ নামে ভিন্ন এক নারীর ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ২৮ মার্চ কবি ও শিক্ষাবিদ দিলারা হাফিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্ট নজরে আসে রিউমর স্ক্যানারের। পোস্টে দিলারা হাফিজ জানান, বাংলাভিশন স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুর সংবাদে তার ছবি ব্যবহার করেছে। এ বিষয়ে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তার পোস্টে।
অনলাইন সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এর এক প্রতিবেদন সূত্রে জানা যায়, দিলারা হাফিজের স্বামী মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত কবি রফিক আজাদ। অপরজন ইতিহাসবিদ, ইডেনের অধ্যক্ষ ও মাউশির ডিজি অধ্যাপক দিলারা হাফিজ। তার স্বামী বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ (অব.) বীরবিক্রম।
সুতরাং, স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যু সংবাদে একই নামে ভিন্ন নারীর ছবি প্রচার করা হয়েছে; যা মিথ্যা
তথ্যসূত্র
- Dilara Hafiz: Facebook Post


