ডিভোর্সের পর সন্তানকে এতিমখানায় ফেলে গেলেন বাবা-মা শীর্ষক দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার 

সম্প্রতি অনলাইনে একটি শিশুর ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ‘ডিভোর্সের পর কেউ নিলেন না দায়িত্ব ফুটফুটে সন্তানকে এতিমখানায় ফেলে গেলেন জন্মদাতা বাবা-মা’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি বিবাহবিচ্ছেদের পর সন্তানকে এতিমখানায় বাবা-মায়ের ফেলে যাওয়ার কোনো আসল ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ‘প্রবাসী মেয়ে রুনা’ নামের এক ফেসবুক পেজের তৈরি স্ক্রিপ্টেড ভিডিওকে আসল ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে।

আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে ‘প্রবাসী মেয়ে রুনা’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ এপ্রিলে আলোচিত মূল ভিডিওটি ‘ডিভোর্সের কারনে ফুটফুটে অবুঝ সুন্দর মেয়েটা বাবা মা অনাথা আশ্রমে রেখে পালিয়ে গেলো পাষাণ বাবা মা’ ক্যাপশনে প্রচার হতে দেখা যায়। পোস্টে ‘Live Stream – Bangla’ নামের একটি ফেসবুক পেজকেও ট্যাগ করা হয়েছে। ‘Live Stream – Bangla’ নামের উক্ত ফেসবুক পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘আমাদের গল্পগুলো কাল্পনীক এবং শিক্ষামূলক’।

পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, মূল ভিডিওটি গত ১০ এপ্রিলে প্রচার করা হলেও ভিডিওটি পরবর্তীতে গত ৩১ মে একই দাবিতে ‘প্রবাসী মেয়ে রুনা’ পেজ থেকে আবারও প্রচার করা হয় এবং এবারের ভিডিওটি ভাইরাল হয়।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে নানা সময়ে একই শিশুকে নিয়ে নানারকম ভিন্ন ভিন্ন কাহিনীর ভিডিও পাওয়া যায়। গত ১১ এপ্রিলে প্রচারিত এক ভিডিওতে দাবি করা হয়, ‘বাচ্চা চু/রি করে হাত পা ভেঙ্গে রাস্তায় ভিক্ষা করানোর চক্রদের হাতে নাতে ধরলো গ্রামবাসী’। এর চারদিন পর গত ১৫ এপ্রিলের একটি ভিডিওতে দাবি করা হয়, ‘মেয়ের চিকিৎসার টাকা জোগার করতে না পেরে ফা/স নিয়ে ম/রার চেস্টা করতে গিয়ে রশি পায়ে আটকে গেলো অভাগা বাবার’। তারপর গত ২০ এপ্রিলে প্রচারিত আরেকটি ভিডিওতে দাবি করা হয়, ‘অভাবের তারনায় ফুটফুটে সুন্দর মেয়েকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে বাজারে বিক্রি করতে চাওয়ায় এলাকাবাসীর উত্তম মাধ্যম’। এছাড়াও, গত ২৫ এপ্রিলে প্রচারিত আরেক ভিডিওতে দাবি করা হয়, ‘বার বার কন্যা সন্তান জন্ম হওয়ায় সুন্দরী বউ রেখে ক্লাস সেভেনের মেয়ে নিয়ে উদাও জামাই’।

এসব পোস্টে উপরোল্লিখিত ‘Live Stream – Bangla’ নামের ফেসবুক পেজটিকেও ট্যাগ করা হয়েছে যার বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘আমাদের গল্পগুলো কাল্পনীক এবং শিক্ষামূলক’।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে স্পষ্ট যে বিবাহবিচ্ছেদের পর সন্তানকে এতিমখানায় বাবা-মায়ের ফেলে যাওয়ার ঘটনার ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটিও অভিনয়ের দৃশ্য।

সুতরাং, বিবাহবিচ্ছেদের পর সন্তানকে এতিমখানায় বাবা-মায়ের ফেলে যাওয়ার আসল ঘটনার ভিডিও দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

  • প্রবাসী মেয়ে রুনা – Facebook Post
  • প্রবাসী মেয়ে রুনা – Facebook Post
  • প্রবাসী মেয়ে রুনা – Facebook Post
  • প্রবাসী মেয়ে রুনা – Facebook Post
  • প্রবাসী মেয়ে রুনা – Facebook Post
  • প্রবাসী মেয়ে রুনা – Facebook Post
Share: