চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষণের ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের 

সম্প্রতি, ‘অ’পা’রে’শ’ন থিয়েটারে রোগীকে ধ’র্ষ’ণ করলেন চিকিৎসক’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২০ সাল থেকে ইন্টারনেটে প্রাপ্ত ছবি ব্যবহার করে ভারতের লখনৌ শহরের চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষণের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। বাংলাদেশে চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষণের মতো ঘটনা ঘটলে সেবিষয়ে গণমাধ্যমগুলো ঢালাওভাবে সংবাদ প্রচার করতো। তবে গণমাধ্যম কিংবা বিশ্বস্তসূত্রে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।

পরবর্তীতে, গত ২৩ মে কালবেলার ফেসবুক পেজে ‘অ’পা’রে’শ’ন থিয়েটারে রোগীকে ধ’র্ষ’ণ করল চিকিৎসক বিস্তারিত কমেন্টে…’ শিরোনামে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের মন্তব্যঘরে পাওয়া প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের লখনৌয়ে একটি হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসক ও হাসপাতাল পরিচালককে গ্রেপ্তার করে পুলিশ।

গত ২৩ মে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের বাকশি-কা-তালাব এলাকার ইন্দৌরাবাগের একটি বেসরকারি হাসপাতালে এক ছাত্রীকে মৃগী (এপিলেপটিক সিজার) রোগের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত চিকিৎসক ড. বিজয় কুমার গিরি ২১ মে অপারেশন থিয়েটারের ভেতরে রোগীকে সেডেটিভ ইনজেকশন দেওয়ার পর অচেতন অবস্থায় ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে অন্যান্য ভারতীয় গণমাধ্যমগুলোতেও সংবাদ (, , ) প্রকাশ করা হয়।

ছবি যাচাই

পরবর্তীতে, ফটোকার্ডে ব্যবহৃত ছবিটির বিষয়ে অনুসন্ধানে ২০২০ সালের ৮ জুলাই ‘বাংলার সেরা পোষ্ট’’ নামক একটি ফেসবুক পেজের পোস্টে অনুরুপ ছবিটি খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষণের ঘটনাটি ভারতের, তবে ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। উক্ত ছবির মূল ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সুতরাং, ভারতের লখনৌয়ে চিকিৎসক কর্তৃক রোগী ধর্ষণের ঘটনাকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: