‘আওয়ামী লীগ সমর্থকদের দেশের বাইরে রেখে আসা উচিত’— ডা. জাহেদের নামে ভুয়া মন্তব্য

সম্প্রতি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান “দেশের অর্ধেক মানুষও যদি আওয়ামী লীগ সমর্থন করে, তাদেরকে দেশের বাইরে রেখে আসা উচিত।” শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডা. জাহেদ উর রহমান এমন কোনো মন্তব্য করেননি বরং, শুরুতে আলোচিত দাবিটি একটি সার্কাজম পেজ থেকে মজার ছলে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আওয়ামী লীগ নিয়ে এমন মন্তব্য প্রকাশ্যে করলে তা গণমাধ্যমে প্রচার হতো। কিন্তু, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি জাহেদ উর রহমানের ফেসবুক অ্যাকাউন্টেও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘Daily Mollar Desh’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৩ জুন বিকাল ০৪টা ১৮ মিনিটে উক্ত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।

এরপর, পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ

এছাড়া, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান “প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানে” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: