বিএনপি সরকার নিয়ে ড. কামাল হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেনের ছবি ব্যবহার করে তাকে উদ্ধৃত করে ‘স্বাধীনতার পর এই প্রথম গভীর সংকটে ফেলে দিলো দেশকে তাঁরা দের মাসেই প্রমাণ করলো সম্পূর্ন ব্যর্থ, তাদের হাতে দেশ একবারেই নিরাপদ না।’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপি সরকার ব্যর্থতার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে ড. কামাল হোসেনের এমন মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ড. কামাল হোসেনের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

এ বিষয়ে রিউমর স্ক্যানারকে ড. কামালের কন্যা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন জানান, উক্ত দাবির মন্তব্যটি মিথ্যা।

সুতরাং, বিএনপি সরকারের ব্যর্থতা প্রসঙ্গে ড. কামাল হোসেনের মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
  • Statement from Sara Hossain
Share: