তারেক রহমানের কাছে জামায়াত আমিরের ৩৫ আসন চাওয়ার দাবিতে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কে জড়িয়ে “ডাঃ শফিকুর রহমান লন্ডনে অতীতের ভুলত্রুটির ক্ষমা চেয়ে তারেক রহমান এর কাছে চাইলেন ৩৫ আসন” শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “ডাঃ শফিকুর রহমান লন্ডনে অতীতের ভুলত্রুটির ক্ষমা চেয়ে তারেক রহমান এর কাছে চাইলেন ৩৫ আসন” শীর্ষক তথ্যে বা শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, কালবেলার ফটোকার্ডের ডিজাইনের আদলে ডিজিটাল প্রযুক্তির সহায়তার আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালবেলার লোগো এবং ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ১৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে। এর সূত্র ধরে কালবেলার ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কালবেলার ওয়েবসাইট বা অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, কালবেলার প্রচলিত ফটোকার্ডের ডিজাইন ও শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, কালবেলার ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘ডাঃ শফিকুর রহমান লন্ডনে অতীতের ভুলত্রুটির ক্ষমা চেয়ে তারেক রহমান এর কাছে চাইলেন ৩৫ আসন’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র 

Share: