নির্বাচন প্রসঙ্গে বিএনপি-অন্তর্বর্তীকালীন সরকারকে জড়িয়ে ড. ইউনূসের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি ‘বিএনপি কেন্দ্র দখল করার চেষ্টা করলে, অন্তবর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে না। ড. মোহাম্মদ ইউনুস’ শিরোনামে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচনে বিএনপির ভোটকেন্দ্র দখল ও অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হস্তান্তরের ইস্যুতে ড. ইউনূস এরূপ কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনোপ্রকার তথ্যপ্রমাণ ছাড়াই তাকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস কোনো মন্তব্য করে থাকলে এ নিয়ে গণমাধ্যমে গুরুত্ব সহকারে সংবাদ প্রচারিত হতো। কিন্তু, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘বিএনপি কেন্দ্র দখল করার চেষ্টা করলে, অন্তবর্তী সরকার ক্ষমতা হস্তান্তর করবে না।’ শীর্ষক মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: