সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. মুহাম্মদ ইউনূস ও সৈয়দা রিজওয়ানা হাসানের অন্তরঙ্গ ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল হয়৷ প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবিকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত ছবির পোস্টটি পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।
প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে এক ধরণের কৃত্রিমতা লক্ষ্য করা যায়।
ছবিটির বিষয়ে অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর মাধ্যমে ছবিটি পরীক্ষা দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯৯ শতাংশ।

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের অন্তরঙ্গ ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত।
তথ্যসূত্র
- DeepFake-O-Meter – Website


