ড. ইউনূসের মেয়ে দিনাকে তার স্ত্রী দাবিতে প্রচার 

গত ১৭ ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে সময় তার সাথে থাকা এক নারীকে তার স্ত্রী দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ৪৬ হাজারের অধিক বার।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ড. ইউনূসের সঙ্গে থাকা উক্ত নারী তার স্ত্রী নয়। প্রকৃতপক্ষে, ড. ইউনূসের মেয়ে দিনা ইউনূসকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ‘Reuters Connect’ ওয়েবসাইটে গত ১২ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়, যাতে ড. ইউনূসের সাথে একই নারীকে দেখা যায়। রয়টার্স জানায়, উক্ত নারী ড. ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেসবুক পেজের একটি পোস্টেও গত ১৫ জানুয়ারির একটি পোস্টেও উক্ত নারীর একই পরিচয় দেওয়া হয়েছে।

অর্থাৎ, আলোচিত নারী ড. ইউনূসের স্ত্রীর নয়।

গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৭০ সালে ভেরা ফরস্তেনকোর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৯ সালে তাদের কন্যা মনিকা ইউনূসের জন্মের পর অল্প সময়ের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে। পরবর্তীতে ড. ইউনূস পদার্থবিজ্ঞানে গবেষণা করা আফরোজি ইউনূসকে বিয়ে করেন, যিনি পরে অধ্যাপনায় যোগ দেন। তাদের একমাত্র কন্যা দীনা আফরোজ ইউনূস।

সুতরাং, ড. মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের ছবিকে ড. ইউনূস ও তার স্ত্রীর ছবি দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: