মুসলিম রাষ্ট্র পাকিস্তানের দালাল হওয়া উত্তম শীর্ষক মন্তব্য করেননি ঢাবি শিক্ষক মোনামী

সম্প্রতি, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে উদ্ধৃত করে ‘হিন্দু রাষ্ট্র ভারতের দালাল হওয়ার চেয়ে মুসলিম রাষ্ট্র পাকিস্তানের গোলাম হয়ে থাকাকেই উত্তম মনে করি’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
এ সংক্রান্ত দাবিটির সূত্রপাত অনুসন্ধানে MD Al-Amin নামের একটি ফেসবুক প্রোফাইলে ২৯ মার্চ প্রকাশিত এ সংক্রান্ত মূল ফটোকার্ডটির সন্ধান মেলে। তবে পোস্টে এ বিষয়ে কোনো সূত্র বা প্রমাণ উল্লেখ পাওয়া যায়নি৷ মূল ফটোকার্ডটিতে ‘ধ্বজভঙ্গ টিভি ।। বিনোদন’ লেখা থাকলেও প্রচারিত ফটোকার্ডে এই লেখা দেখা যায়নি। এছাড়া আলোচিত ফটোকার্ডের পোস্টেও কোন ক্যাপশন দেখা যায়নি।
MD Al-Amin নামের ফেসবুক প্রোফাইলটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক ও ভিত্তিহীন পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক ও ভিত্তিহীন কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া, ঢাবির আলোচিত শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়ার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে আলোচিত বিষয় নিয়ে কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ঢাবি শিক্ষক মোনামী ‘হিন্দু রাষ্ট্র ভারতের দালাল হওয়ার চেয়ে মুসলিম রাষ্ট্র পাকিস্তানের গোলাম হয়ে থাকাকেই উত্তম মনে করি’ মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Shahreen Amin Bhuiyan – Facebook Profile
- Rumor Scanner’s Own Analysis

