রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, ঢাবি শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) “তারেক রহমানের অনেক সমালোচনা করেছি, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মত যুগান্তকারী প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আজকে ধন্যবাদ জানাই।” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) আলোচিত মন্তব্যটি করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে অনুসন্ধানে, ‘Gupto Television’ নামক নামের একটি ফেসবুক পেজে গত ২৯ এপ্রিল প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। আলোচিত ফটোকার্ডটির সঙ্গে এই ফটোকার্ডের মিল রয়েছে। ‘Gupto Television’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম। সমস্ত কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। আমাদের কন্টেন্ট হাস্যরস, স্যাটায়ার এবং প্যারোডির মাধ্যমে উপস্থাপন করা হয়, যার একমাত্র উদ্দেশ্য হলো বিনোদন।’ (অনূদিত)


এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

এছাড়া, ঢাবির আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়ার ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ‘তারেক রহমানের অনেক সমালোচনা করেছি, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মত যুগান্তকারী প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য আজকে ধন্যবাদ জানাই।’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: