সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর নয়। প্রকৃতপক্ষে, একটি ফ্রী এডিটেড গ্রুপের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে, ২০২৫ সালের ১৬ জানুয়ারি FREE PHOTO EDITING GROUP নামের একটি ফেসবুক গ্রুপে Katie Davi নামের একটি প্রোফাইল থেকে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটি তার দাবি করে তিনি পেটের অংশটি সম্পাদনা করে দেওয়ার অনুরোধ করেন। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ছবিটির সাথে এই ছবিতে থাকা ব্যক্তির পোশাক, পশুর ছবি, অঙ্গভঙ্গি ও পারিপার্শ্বিক সবকিছুর মিল রয়েছে কিন্তু ছবিতে থাকা নারীর চেহারা ভিন্ন।

ছবিটি পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয়, এডিটেড গ্রুপের ছবিতে থাকা নারীর মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ঢাবি শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীর ছবি দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Katie Davi: Facebook Post


