সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ব্যক্তিগত ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ডাকসু সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার নামে প্রচারিত এই ছবিটি আসল নয় বরং, রাফিয়ার পুরোনো একটি ছবি সম্পাদনা করে আলোচিত ছবি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে উম্মা উসওয়াতুন রাফিয়ার ফেসবুক অ্যাকাউন্টে ‘ন্যাপথলিন। ন্যাপথলিন ন্যাপথলিন ন্যাপথলিন।’ ক্যাপশনে ২০২২ সালের ১২ মে তারিখের প্রচারিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির তুলনা করলে পোশাক ব্যতীত বাকী সব কিছুর হুবহু মিল পাওয়া যায়। দুইটি ছবিতেই বসার স্থান, পাশে থাকা মোবাইল, ব্যাগ ও পেছনে থাকা গাছের হুবহু মিল পাওয়া যায়।

এছাড়াও, রাফিয়ার ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত উক্ত ছবিটি ‘Simply Tabassum’ নামের আরো একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত ভিডিওতেও পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে ২০২২ সালে রাফিয়ার ফেসবুক অ্যাকাউন্টে প্রচারিত ছবিটি সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করে প্রচার করা হয়েছে।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ছবি দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Umma Uswatun Rafia – Facebook Post
- Simply Tabassum – Facebook Post
- Rumor Scanner’s analysis


