ধর্ষণের অভিযোগকারী হিসেবে ইডেন শিক্ষার্থীর ছবি ব্যবহার করে গুজব

এই সেই পতিতা যে নুরের নামে ধর্ষণ মামলা করেছে ” এই শিরোনামে গতকাল ফেসবুকের কিছু গ্রুপ ও পেজে এই ছবিটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া কিছু গ্রুপ এবং পেজের আর্কাইভ করা পোস্ট দেখুন এখানে

আর্কাইভ ১

আর্কাইভ ২

আর্কাইভ ৩

ভাইরাল হওয়া ছবির তরুণীর সাথে এই ঘটনার কোন সম্পর্কও নেই।

ফ্যাক্ট চেকঃ

অনুসন্ধান করে দেখা যায় ভাইরাল হওয়া ছবির তরুণী নুজহাত ফারিয়া রোকসানা ইডেন মহিলা কলেজের গনিত বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ‘রিউমর স্ক্যানার’ টিম ভুক্তভোগী তরুণীর সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছে।

অন্যদিকে, নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতা করার অভিযোগ করা তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অতএব, ইডেন ছাত্রী নুজহাত ফারিয়া রোকসানার ছবি ব্যবহার করে নুরের বিরুদ্ধে ধর্ষণ সহযোগী হিসেবে প্রচারকৃত তথ্যটি সম্পূর্ণ গুজব ও বানোয়াট।

[su_box title=”Result” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: এই সেই নারী যে নুরের বিরুদ্ধে ধর্ষনের মামলা করেছে
  • Claimed By: Facebook Post
  • Fact Check: False

[/su_box]

Share: