নির্বাচন কমিশন ভবনে আগুন লাগার দাবিতে ৬ বছর পুরোনো ভিডিও প্রচার

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে আজ (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) ভবনে আগুন লেগেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন কমিশন ভবনে সাম্প্রতিক কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০১৯ সালে সংঘটিত একটি অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও ব্যবহার করে এ দাবি ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। এছাড়া, ৮ সেপ্টেম্বর প্রকাশিত জাগোনিউজ২৪-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ওই দিন রাত ১১টা ৬ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


Comparison: Rumor Scanner

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন ভবনে আগুন লাগার কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, আজ নির্বাচন কমিশন ভবনে আগুন লাগার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র


বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: