ধর্ষণ বিরোধী আন্দোলনের প্ল্যাকার্ড সম্পাদনা করে কোটা আন্দোলনের সময়কার দাবিতে প্রচার

সম্প্রতি, জুলাই অভ্যুত্থানের সময় একজন নারী শিক্ষার্থী “Fuck ME তবুও শেষ হাসিনার পথন চাই” শীর্ষক একটি প্ল্যাকার্ড হাতে ধরে ছিল দাবিতে ব্লগার ও অ্যাক্টিভিস্ট আসাদ নূর-এর ফেসবুক পেজে একটি ছবি প্রচার করা হয়েছে।

আসাদ নূর-এর ফেসবুক পেজে প্রচারিত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)। 

একই দাবিতে ফেসবুকে প্রচারিত অন্যান্য পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সরকার পতনের এক দফা দাবিতে গতবছরের জুলাই মাসে হওয়া আন্দোলনের মুহূর্তে এক নারী শিক্ষার্থীর হাতে “Fuck ME তবুও শেষ হাসিনার পথন চাই” শীর্ষক প্ল্যাকার্ড থাকার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালের ধর্ষণ বিরোধী আন্দোলনের একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ছবিতে থাকা প্ল্যাকার্ডের লেখা পরিবর্তন করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ছবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Masum Ahmed নামের একটি ফেসবুক আইডি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পোস্টটিতে ওই ব্যক্তি দাবি করেন, “Fuck ME তবুও শেষ হাসিনার পথন চাই” শীর্ষক প্ল্যাকার্ডটি “ধর্ষকদের পাহারাদার এ সরকার আর না।” উক্ত লেখা সম্বলিত প্ল্যাকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে তৈরি করা হয়েছে। পোস্টটিতে তিনি উভয় প্ল্যাকার্ড সম্বলিত ছবিও যুক্ত করে দিয়েছেন।

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘কইয়া দিমু টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ৫ অক্টোবর প্রচারিত আরেকটি ছবি খুঁজে পাওয়া যায়।

ছবিটিতে “ধর্ষকদের পাহারাদার এ সরকার আর না।” শীর্ষক লেখা সম্বলিত ওই প্ল্যাকার্ডটি দেখতে পাওয়া যায়। তবে উক্ত ছবিতে ভিন্ন এ্যাঙ্গেল থেকে ধারণ করায় এতে আলোচিত ছবির নারীর চেহারা না দেখা গেলেও উক্ত ছবিটির নারীর হাতেও মেহেদী এবং পায়ে একই রকম জুতা দেখতে পাওয়া যায়। 

পরবর্তীতে পেজটিতে ২০২০ সালের একইদিন করা আরও কয়েকটি পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, সেসময় নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ধর্ষণের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালিন হয়। উক্ত ছবিটি সেই বিক্ষোভ কর্মসূচির সময় ধারণ করা হয়েছে। পেজটিতে সেসময় করা এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইনভিত্তিক গণমাধ্যম জাগোনিউজ২৪-এর ওয়েবসাইটে ২০২০ সালের ৫ অক্টোবর একই ঘটনায় প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়।

অর্থাৎ, ২০২০ সালের ধর্ষণ বিরোধী আন্দোলনের প্ল্যাকার্ডের ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, জুলাই অভ্যুত্থানের সময় একজন নারী শিক্ষার্থীর হাতে “Fuck ME তবুও শেষ হাসিনার পথন চাই” শীর্ষক একটি প্ল্যাকার্ড ছিল দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: