হাসনাত আবদুল্লাহকে জড়িয়ে বার্তা বাজারের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ঠিক মতো নুনু খাঁড়ায় না এই বয়সে আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়: হাসনাত’ শীর্ষক তথ্যে বা শিরোনামে বার্তা বাজারের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।  

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ঠিক মতো নুনু খাঁড়ায় না এই বয়সে আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়: হাসনাত’ শিরোনামে বার্তা বাজার কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে বার্তা বাজারের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে বার্তা বাজার নিউজের ফেসবুক পেজ থেকে গত ১৮ জানুয়ারি `এই বয়সে আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়: হাসনাত’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের আংশিক শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। বার্তা বাজারের মূল ফটোকার্ডটিতে ‘এই বয়সে আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়: হাসনাত’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে `ঠিক মতো নুনু খাঁড়ায় না এই বয়সে আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়: হাসনাত’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, বার্তা বাজারের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বার্তা বাজার নিউজের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যে বয়সে আমাদের একটা নির্ভার জীবন কাটানোর কথা, পরিবারকে সময় দেওয়ার কথা, মা-বাবার কাছে নিরাপদে থাকার কথা, কিন্তু এখন আমাদের রাজপথে, কোর্টের বারান্দায় এই বয়সেও আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়। আমরা ঘর থেকে বের হলে জানি না আবার নিরাপদে ঘরে ফিরব কি-না, সন্তান জানে না তার বাবা ঘরে ফিরবে কি-না, হাদি ভাইয়ের সন্তান আর কোনো দিন হাদি ভাইকে ফিরে পাবে না।

সুতরাং, `ঠিক মতো নুনু খাঁড়ায় না এই বয়সে আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে চলতে হয়: হাসনাত’ শিরোনামে বার্তা বাজারের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: