শিশুর গলায় ‘আমি রাজাকার’ লেখা প্ল্যাকার্ডের ছবিটি সম্পাদিত

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আদলে সাজানো এক শিশুর গলায় ‘আমি রাজাকার’ লেখা প্ল্যাকার্ড ঝুলানো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, মূল ছবিতে থাকা ‘নেতা ডা: শফিকুর রহমান’ লেখা সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করে ‘আমি রাজাকার’ লেখা যুক্ত করা হয়েছে।

রংপুরভিত্তিক ‘DCB News’ নামের একটি ফেসবুক পেজে গত ৩ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩২ মিনিটে একই শিশুর চারটি ছবি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে জানানো হয়, আল আযহার মাদরাসা, রংপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের আদলে সেজেছে প্লে শ্রেণির শিক্ষার্থী তাজকিরাতুল আখির তানিজ।

পরবর্তীতে একই তথ্য ও ছবিগুলো একাধিক ফেসবুক প্রোফাইল থেকে প্রচার (,) হতে দেখা যায়। এসব ছবিতে শিশুর গলায় থাকা প্ল্যাকার্ডে ‘নেতা ডা: শফিকুর রহমান’ লেখা রয়েছে এবং সেগুলো ৩ ফেব্রুয়ারি থেকেই প্রচারিত হচ্ছে। এর একদিন পর ‘আমি রাজাকার’ লেখা পরিবর্তিত ছবিটি ছড়াতে শুরু করে।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।

সুতরাং, শিশুর গলায় ‘আমি রাজাকার’ লেখা প্ল্যাকার্ড ঝুলানো ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: