গণভোট নিয়ে উপদেষ্টা আদিলুরের মন্তব্য দাবিতে ডিবিসি টেলিভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘বাংলাদেশের ৯০% জনগণ ‘না’ ভোটের পক্ষে। মুখে অনেকে ‘হ্যা’ ভোটের পক্ষে কথা বলছে কিন্তু কার্যতঃ সবাই ‘না’ দিবে।’ শীর্ষক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমানের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যম ডিবিসি টেলিভিশনের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশের ৯০% জনগণ ‘না’ ভোটের পক্ষে। মুখে অনেকে ‘হ্যা’ ভোটের পক্ষে কথা বলছে কিন্তু কার্যতঃ সবাই ‘না’ দিবে।’ শীর্ষক কোনো মন্তব্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান করেননি এবং উক্ত শিরোনামে ডিবিসি টেলিভিশন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, আদিলুর রহমানকে নিয়ে প্রকাশিত ডিবিসি টেলিভিশনের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ডিবিসি টেলিভিশনের লোগো রয়েছে। তবে প্রকাশের কোনো তারিখ উল্লেখ করা ছিল না। পরবর্তীতে ফটোকার্ডে ব্যবহৃত ছবির সূত্র ধরে ডিবিসি টেলিভিশনের ফেসবুক পেজে ২৩ জানুয়ারি উপদেষ্টা আদিলুর রহমানের বক্তব্য সংবলিত ‘ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না ভোট’ চাচ্ছে: উপদেষ্টা আদিলুর’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘বাংলাদেশের ৯০% জনগণ ‘না’ ভোটের পক্ষে। মুখে অনেকে ‘হ্যা’ ভোটের পক্ষে কথা বলছে কিন্তু কার্যতঃ সবাই ‘না’ দিবে।’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না ভোট’ চাচ্ছে: উপদেষ্টা আদিলুর’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ডিবিসি টেলিভিশনের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, ‘বাংলাদেশের ৯০% জনগণ ‘না’ ভোটের পক্ষে। মুখে অনেকে ‘হ্যা’ ভোটের পক্ষে কথা বলছে কিন্তু কার্যতঃ সবাই ‘না’ দিবে।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে ডিবিসি টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: