মদের বোতল হাতে সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছবিটি সম্পাদিত

সম্প্রতি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মদের বোতল হাতে বসে থাকার একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মদের বোতল হাতে গোলাম রব্বানীর বসে থাকার ছবিটি আসল নয় বরং, ভিন্ন একটি ছবিকে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানে গোলাম রব্বানীর নিজস্ব ফেসবুক পেজে ২০২২ সালের ০৫ মে প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। ছবিটির ব্যাকগ্রাউন্ড, তার পরিধেয় পোশাক, বসার ভঙ্গি, হাতের ঘড়িসহ অন্যান্য আনুষঙ্গিক উপাদানের সঙ্গে আলোচিত ছবিটির সাদৃশ্য পাওয়া যায়। তবে মূল ছবিতে রব্বানীর হাতে মদের বোতল দেখা যায় না; বরং সেখানে একটি গ্লাস রয়েছে, যাতে শরবত সদৃশ পানীয় দেখা যায়।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে গ্লাসের পরিবর্তে মদের বোতল সংযুক্ত করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, মদের বোতল হাতে গোলাম রব্বানীর বসে থাকার এই ছবিটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: