জনগণ চাইলে আ. লীগ নির্বাচনে ফিরতে পারে দাবিতে জাতিসংঘকে জড়িয়ে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘জাতিসংঘ বলছে, জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারে’ শিরোনামে কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাতিসংঘ বলছে, জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারে’ শিরোনামে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে কালবেলার লোগো ও তারিখ হিসেবে ২৪ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল পাওয়া যায়নি। ফন্টের গাঢ়ত্ব ও আকারেও বেশ পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘জাতিসংঘ বলছে, জনগণ চাইলে আওয়ামী লীগ নির্বাচনে ফিরতে পারে’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Kalbela- Facebook Page
- Kalbela – Website

