‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ শিরোনামে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি,‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়,‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে কালের কণ্ঠের লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে গত ১৯ জানুয়ারি `তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক’ শীর্ষক শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালের কণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনেও একই শিরোনাম ও ছবি ব্যবহার করা হয়। সেই প্রতিবেদনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে অজ্ঞাত মোটরসাইকেল চালক পালিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে উল্লেখ করা হয়। প্রতিবেদনটির কোনো অংশে ‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ সংশ্লিষ্ট কোনো তথ্য নেই।
সুতরাং, ‘২ কোটি গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের পদত্যাগ চায়’ শিরোনামে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kaler Kantho- Facebook Page
- Kaler Kantho Website – ‘তারেক রহমানের গাড়িতে খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক’

