তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতার জয় বাংলা ও খাম্বা তারেক স্লোগান দাবিতে কালের কণ্ঠের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা ‘জয় বাংলা’ শ্লোগান ও ‘খাম্বা তারেক’ শ্লোগান, ভিডিও ভাইরাল’ শিরোনামে সংবাদমাধ্যম কালের কণ্ঠের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা ‘জয় বাংলা’ শ্লোগান ও ‘খাম্বা তারেক’ শ্লোগান, ভিডিও ভাইরাল’ শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে কালের কণ্ঠের লোগো ও তারিখ হিসেবে ২৬ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে কালের কণ্ঠের ফেসবুক পেজ থেকে গত ২৬ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, কালের কণ্ঠের ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, কালের কণ্ঠের ফেসবুক পেজে ২৬ জানুয়ারি ‘তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতার ‘জয় বাংলা’ শ্লোগান, ভিডিও ভাইরাল’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির শিরোনামের প্রথম অংশটি ঠিক থাকলেও নিচের লেখার ফন্ট ভিন্ন এবং আকারেও খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। এ ছাড়াও আসল ফটোকার্ডের সাথে সম্পাদনা করে শিরোনাম যুক্ত করা হয়েছে, যা কালের কণ্ঠের মূল ফটোকার্ডে নেই।
মূল ফটোকার্ডটিতে ‘তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতার ‘জয় বাংলা’ শ্লোগান, ভিডিও ভাইরাল’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে নিচের অংশে সম্পাদনা করে এর সাথে `তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা ‘জয় বাংলা’ শ্লোগান ও ‘খাম্বা তারেক’ শ্লোগান, ভিডিও ভাইরাল’ শীর্ষক বাক্য যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, কালের কণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত কালের কণ্ঠের পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৫ জানুয়ারি বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে কুমিল্লার চৌদ্দগ্রামে তারেক রহমানের নির্বাচনী সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামের এক ছাত্রদল নেতা। এই স্লোগানের ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান মঞ্চে আসার আগেই তিনি তার বক্তব্যে একাধিকবার জয় বাংলা স্লোগান দেন। আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে।
পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, ‘তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা ‘জয় বাংলা’ শ্লোগান ও ‘খাম্বা তারেক’ শ্লোগান, ভিডিও ভাইরাল’ দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Kaler Kantho: Facebook Post
- Kaler Kantho: Website
- Kaler Kantho: তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতার ‘জয় বাংলা’ শ্লোগান, ভিডিও ভাইরাল

