‘ইয়াবা আসক্ত ছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শিরোনামে সময় টিভির নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ১৮ ডিসেম্বর সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরই প্রেক্ষিতে ‘ইয়াবা আসক্ত ছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শীর্ষক তথ্যে বা শিরোনামে সময় টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ইয়াবা আসক্ত ছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শিরোনামে সময় টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং পুলিশের পক্ষ থেকেও এমন কোনো বক্তব্য দেওয়া হয়নি। প্রকৃতপক্ষে, গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে সময় টিভির লোগো রয়েছে এবং প্রকোশের তারিখ হিসেবে ১৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ রয়েছে।

উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে সময় টিভির ফেসবুক পেজ থেকে গত ১৮ ডিসেম্বর প্রকাশিত এমন ফটোকার্ড খুজেঁ পাওয়া যায়নি। এছাড়া, সময় টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, সময় টিভির ফেসবুক পেজে গত ১৮ ডিসেম্বর `‘হতাশায়’ ভুগছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। সময় টিভির মূল ফটোকার্ডটিতে ‘’হতাশায়’ ভুগছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে `আমিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশের মানুষ নির্বাচন চায় না। তারা প্রত্যাখ্যান করেছেইয়াবা আসক্ত ছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ,সময় টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকা র্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত সময় টিভির পোস্টে মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ ডিসেম্বর সকালে রাজধানীর হাজারীবাগের জিগাতলা কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রীবাস থেকে এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী জান্নাতারা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্তও করেছে পুলিশ। তাদের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করেছেন তিনি।

সুতরাং, ‘ইয়াবা আসক্ত ছিলেন এনসিপি নেত্রী রুমী, বলছে পুলিশ’ শিরোনামে সময় টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: